ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

সময়: সোমবার, অক্টোবর ৫, ২০২৬ ৮:৩৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ২৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged