ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ ৯:১৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং। এ কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৭ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৭ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged