সপ্তাহজুড়ে ১১ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, নভেম্বর ৭, ২০২৬ ৯:২৯:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসব কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম। অন্যদিকে কয়েকটি কোম্পানি নগদ ও স্টক ডিভিডেন্ড ঘোষণা করলেও দুটি প্রতিষ্ঠান কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে।

ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলো হলো—পদ্মা অয়েল, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন লুব্রিক্যান্টস, ফার্মা এইডস, মেঘনা পেট্রোলিয়াম, ওইমেক্স ইলেকট্রোড, সোনালী আঁশ, হাক্কানি পাল্প, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন সন ও গ্লোবাল হেভিকেমিক্যালস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড দেওয়া হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৮ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ জানুয়ারি, ২০২৭ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২৯ নভেম্বর, ২০২৬।

লাভেলো আইসক্রিম

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে লাভেলো আইসক্রিম। তবে কোম্পানির পরিচালকরা এ ডিভিডেন্ড পাবেন না।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ইস্টার্ন লুব্রিক্যান্টস

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১১৫ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড দেওয়া হবে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ২৮ টাকা ৮০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭২ টাকা ৪৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১৩৯ টাকা ৩৫ পয়সা।

এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪০ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে এ প্রবাহ ছিল ৬৭ টাকা ৮৩ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ জানুয়ারি, ২০২৭ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ৩ ডিসেম্বর, ২০২৬।

ফার্মা এইডস

ফার্মা এইডস ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২০ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১২ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

মেঘনা পেট্রোলিয়াম

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে মেঘনা পেট্রোলিয়াম। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২১ টাকা করে নগদ ডিভিডেন্ড দেওয়া হবে।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে এ আয় ছিল ৬১ টাকা ৩৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২১ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ২৭৮ টাকা ৫১ পয়সা।

এ ছাড়া সমাপ্ত অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬৪ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরে এ প্রবাহ ছিল ১০৯ টাকা ৪৭ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২ জানুয়ারি, ২০২৭ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৫ নভেম্বর, ২০২৬।

ওইমেক্স ইলেকট্রোড

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে ওইমেক্স ইলেকট্রোড। তবে ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের এ ডিভিডেন্ড কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য হবে।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ ডিসেম্বর, ২০২৬ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি ঢাকার গুলশান-১-এর গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত গুলশান শুটিং ক্লাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। ঠিকানা: ঢাকা-১২১২।

এজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

সোনালী আঁশ

সোনালী আঁশ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮ টাকা ৭৯ পয়সা।

তবে আয় বাড়লেও কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক হয়েছে। আলোচ্য অর্থবছরে এ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৪১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৯ টাকা ১১ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

হাক্কানি পাল্প

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য হাক্কানি পাল্প ৩ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ৪ টাকা ৯৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

এশিয়াটিক ল্যাবরেটরিজ ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ টাকা ৯ পয়সা।

এদিকে, আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ প্রবাহ ছিল ১ টাকা ৬৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ২৪ নভেম্বর।

গোল্ডেন সন

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা। আগের অর্থবছরে এ লোকসানের পরিমাণ ছিল ৩ টাকা ১৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৭১ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ প্রবাহ ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড সুপারিশ করেনি। বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে। তবে সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২৯ নভেম্বর, ২০২৬।

গ্লোবাল হেভিকেমিক্যালস

২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করেছে গ্লোবাল হেভিকেমিক্যালস।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক ৩ টাকা ৩০ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ আয় ছিল ঋণাত্মক ২ টাকা ১৯ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৭১ টাকা ৮৯ পয়সা।

এদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ টাকা ৫৩ পয়সা হয়েছে। আগের অর্থবছরে এ প্রবাহ ছিল ঋণাত্মক ১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ কোনো ডিভিডেন্ড সুপারিশ করেনি। বার্ষিক সাধারণ সভার তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর, ২০২৬।

Share
নিউজটি ০ বার পড়া হয়েছে ।
Tagged