নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১১ পয়সা ।
অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ২১ পয়সা।


