এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ১১:৩৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিতভাবে নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্তিতভাবে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged