নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকধারী প্রতিষ্ঠান তাদের কয়েকজন অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-১৪) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মোহাম্মদ আলমগীর কবিরকে প্রত্যাহার করেছে।
অন্যদিকে, টোটাল কমিউনিকেশন লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর-২০০) তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রত্যাহার করা প্রতিনিধিরা হলেন— (১) মো. সাব্বির হোসাইন শিমুল এবং (২) মো. তৌকির আহমেদ।


