নাভানা ফার্মার বোর্ড সভার তারিখ ঘোষণা

সময়: সোমবার, জুন ১, ২০২৬ ৯:০২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ৩ জুন ২০২৬, বিকাল ৩টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

সভায় ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পাশাপাশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করা হবে।

এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা।

তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফলের মাধ্যমে কোম্পানিটির ব্যবসায়িক পারফরম্যান্স সম্পর্কে বিনিয়োগকারীরা নতুন তথ্য জানতে পারবেন বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged