প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রি করবে ইউসিবি

সময়: মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬ ৫:১৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের কর্পোরেট পরিচালক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ইউসিবি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার বর্তমান বাজারদরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।

বর্তমান বাজারদর অনুযায়ী, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম ২৯ টাকা ৪০ পয়সা। সে হিসাবে ইউসিবির ঘোষিত ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৭২২ টাকা।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged