ম্যারিকো অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড জমা

ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর

সময়: বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬ ১১:১২:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ডিভিডেন্ড সঠিকভাবে বিতরণের লক্ষ্যে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদের অনুরোধ জানিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিইএফটিএন ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ডিভিডেন্ডশ গ্রহণের জন্য শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি)-এর মাধ্যমে রেকর্ড ডেটের আগে ব্যাংক হিসাব, সংশ্লিষ্ট রাউটিং নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল ঠিকানা যাচাই ও হালনাগাদ করতে হবে।

এছাড়া যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণের মাধ্যমে ম্যারিকো বাংলাদেশের শেয়ার ধারণ করেছেন, তাদের তথ্য কোম্পানির কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে অনুরোধ করা হয়েছে।

এ ক্ষেত্রে সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে কোম্পানির ইনভেস্টর/শেয়ারহোল্ডার কন্টাক্ট বরাবর একটি বিবরণী পাঠাতে হবে। ওই বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও  আইডি নম্বর, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের অবস্থান, প্রাপ্য মোট ডিভিডেন্ড, প্রযোজ্য করের হার এবং নিট প্রাপ্য ডিভিডেন্ডের তথ্য উল্লেখ করতে হবে। একই সঙ্গে এ-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ ব্যক্তির (কন্টাক্ট পারসন) নামও দিতে হবে।

কোম্পানি জানিয়েছে, ব্রোকারেজ হাউসগুলো চাইলে এসব তথ্য secretarial.mbl@marico.com ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবে।

 

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged