সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ দিনে বাজারে ইতিবাচক ধারা

সময়: বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬ ২:৫৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দরপতনের পর সংশোধনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজার। আজ (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে, তবে টাকার অংকে লেনদেন কমেছে। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর সমূদ্ধ হয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, বর্তমানে স্বাভাবিক বাজারচিত্র দেখা যাচ্ছে—যেখানে পর্যায়ক্রমে উত্থান-পতন ঘটছে। তবে পতনের তুলনায় উত্থানের মাত্রা বেশি হওয়ায় সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। লেনদেনও হাজার কোটি টাকার ঊর্ধ্বে রয়েছে। তারা তুলে ধরেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সূচক ৫ হাজার পয়েন্টের নিচে এবং লেনদেন ৫০০ কোটি টাকার কমে গিয়েছিল, যা এখন হচ্ছে না। বিনিয়োগকারীরা পূর্বের তুলনায় অনেক বেশি সতর্ক হয়েছেন—সূচক কমলেই আতঙ্কিত না হয়ে লোকসানে শেয়ার বিক্রি করছেন না, বরং ধরে রেখে বাজার পর্যবেক্ষণ করছেন। আজকের বাজারে সূচকের কিছুটা অস্বাভাবিক ওঠানামায় অনেকে লেনদেন থেকে বিরত থাকায় দিনশেষে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫.২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬.৪৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭.২২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের (১ হাজার ৩৪২ কোটি ৫১ লাখ টাকা) তুলনায় প্রায় ২৯৯ কোটি ৮ লাখ টাকা কম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (৩৭ কোটি ৭ লাখ টাকা) চেয়ে বেশি। সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৬০.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যেখানে আগের দিন এটি ২৫.৪৫ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged