ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩২ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ৪:৪৯:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ০৬ এপ্রিল ২০২৬, সোমবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে| এদিন ব্লক মার্কেটে মোট ১ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪৬ লাখ ১৮ হাজার টাকা| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (GQBALLPEN)। কোম্পানিটির ১ লাখ ৩১ হাজার ৯৮০টি শেয়ার ৫৩২ টাকা থেকে ৫৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৩৬ লাখ টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডে (DOMINAGE)। কোম্পানিটির ১৪ লাখ ৭৭ হাজার ৯৯০টি শেয়ার ৪০ টাকা ৫০ পয়সা থেকে ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়, যার মোট মূল্য প্রায় ৬ কোটি ৮১ লাখ ৯৬ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড (STANDBANKL)। কোম্পানিটির ৮৪ লাখ শেয়ার ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়, যার মোট লেনদেনের পরিমাণ ৩ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (ALARABANK)। কোম্পানিটির ২২ লাখ ১৫ হাজার শেয়ার ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ৩ লাখ ১৭ হাজার ৭৫০টি শেয়ার ৯০ টাকা ৩০ পয়সা থেকে ১০৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির ৪ লাখ ৫০ হাজার ১৮০টি শেয়ার ৬০ টাকা থেকে ৬১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়, মোট লেনদেনের পরিমাণ ২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (LHB)। কোম্পানিটির ৪ লাখ ৫০ হাজার শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।

অষ্টম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ৩৯ হাজার ৯১০টি শেয়ার ৪৬২ টাকা ২০ পয়সা থেকে ৪৯০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে শাহজীবাজার পাওয়ার (SPCL)। কোম্পানিটির ২ লাখ ১১ হাজার ৫৭৫টি শেয়ার ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স (BNICL)। কোম্পানিটির ১ লাখ ৪৫ হাজার শেয়ার ৬৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৯৫ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—

এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB): ১ লাখ ১১ হাজার ৩৫৩টি শেয়ার ৭৫ টাকা থেকে ৮৩ টাকা দরে, মোট ৯১ লাখ ৩২ হাজার টাকা।

সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF): ৭ লাখ ২ হাজার শেয়ার ১১ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সায়, মোট ৮১ লাখ ৯৩ হাজার টাকা।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স (CENTRALINS): ১ লাখ ৫৭ হাজার ৩৯০টি শেয়ার ৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা দরে, মোট ৬৪ লাখ ১৭ হাজার টাকা।

ব্র্যাক ব্যাংক (BRACBANK): ৪৯ হাজার ৯৯৮টি শেয়ার ৬৪ টাকা ৯০ পয়সা থেকে ৭১ টাকা দরে, মোট ৩৪ লাখ ৮৯ হাজার টাকা।

আল-হাজ টেক্সটাইল (AL-HAJTEX): ২০ হাজার ৪০০টি শেয়ার ১১৪ টাকা ৯০ পয়সা থেকে ১১৫ টাকা ৬০ পয়সায়, মোট ২৩ লাখ ৫২ হাজার টাকা।

কাশেম ইন্ডাস্ট্রিজ (QUASEMIND): ৫০ হাজার শেয়ার ৪০ টাকা ৭০ পয়সায়, মোট ২০ লাখ ৩৫ হাজার টাকা।

হাক্কানি পাল্প (HAKKANIPUL): ২০ হাজার শেয়ার ৮২ টাকা দরে, মোট ১৬ লাখ ৪০ হাজার টাকা।

প্যারামাউন্ট টেক্সটাইল  (PTL): ২৫ হাজার ৬০১টি শেয়ার ৫৯ টাকা দরে, মোট ১৫ লাখ ১০ হাজার টাকা।

এপেক্স স্পিনিং (APEXSPINN): ৪ হাজার ৮৩০টি শেয়ার ২১৯ টাকা থেকে ২২১ টাকা ৭০ পয়সায়, মোট ১০ লাখ ৬৪ হাজার টাকা।

আইসিবি ইপিএমএফ১এস১ (ICBEPMF1S1): ২ লাখ শেয়ার ৫ টাকা থেকে ৫ টাকা ২০ পয়সায়, মোট ১০ লাখ ২০ হাজার টাকা।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC): ১৫ হাজার ৪৫০টি শেয়ার ৬৪ টাকা ৫০ পয়সায়, মোট ৯ লাখ ৯৭ হাজার টাকা।

মিডল্যান্ড ব্যাংক (MIDLANDBNK): ৩৫ হাজার ৫০০ শেয়ার ১৬ টাকা ৫০ পয়সায়, মোট ৫ লাখ ৮৬ হাজার টাকা।

বেক্সিমকো ফার্মা (BXPHARMA): ৪ হাজার ৯৯৯টি শেয়ার ১১২ টাকা ৪০ পয়সায়, মোট ৫ লাখ ৬২ হাজার টাকা।

সিভিও  পেট্রোকেমিক্যাল (CVOPRL): ৩ হাজার ৫০০ শেয়ার ১৫৪ টাকা দরে, মোট ৫ লাখ ৩৯ হাজার টাকা।

একমি পেস্টিসাইডস (ACMEPL): ২৪ হাজার শেয়ার ২২ টাকা দরে, মোট ৫ লাখ ২৮ হাজার টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্স (GLOBALINS): ১৭ হাজার ৫০০ শেয়ার ২৯ টাকা ৫০ পয়সায়, মোট ৫ লাখ ১৬ হাজার টাকা।

পিপলস লিজিং (PLFSL): ২ লাখ ৩০ হাজার ৪৭০টি শেয়ার ২ টাকা ২০ পয়সায়, মোট ৫ লাখ ৭ হাজার টাকা।

বঙ্গজ (BANGAS): ৪ হাজার শেয়ার ১২৬ টাকা দরে, মোট ৫ লাখ ৪ হাজার টাকা।

ইনটেক (INTECH): ১২ হাজার শেয়ার ৪২ টাকা দরে, মোট ৫ লাখ ৪ হাজার টাকা।

ই-জেনারেশন (EGEN): ২৩ হাজার ২০০ শেয়ার ২১ টাকা ৭০ পয়সায়, মোট ৫ লাখ ৩ হাজার টাকা।

বেক্সিমকো (BEXIMCO): ৫ হাজার ৬৩টি শেয়ার ৯৯ টাকা ১০ পয়সায়, মোট ৫ লাখ ২ হাজার টাকা।

সামিট অ্যালায়েন্স পোর্ট (SAPORTL): ১০ হাজার শেয়ার ৫০ টাকা ২০ পয়সায়, মোট ৫ লাখ ২ হাজার টাকা।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged