রাইট শেয়ার অর্থ ব্যবহারে অতিরিক্ত সময় পেল বার্জার পেইন্টস

সময়: সোমবার, এপ্রিল ১৩, ২০২৬ ১১:০৪:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL) তাদের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর অনুমোদন পেয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, এ বিষয়ে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থাটি ১২ এপ্রিল ২০২৬ তারিখে এক চিঠির মাধ্যমে সময় বৃদ্ধির অনুমোদন প্রদান করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করার সময়সীমা আগামী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়নে আরও সময় পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share
নিউজটি ৫৪ বার পড়া হয়েছে ।
Tagged