সপ্তাহজুড়ে তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সময়: শনিবার, জুলাই ২৫, ২০২৬ ৬:১৭:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং আলহাজ টেক্সটাইল মিলস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা।

একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরে এ সূচক ছিল ২৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের লক্ষ্যে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য রূপালী লাইফ ইন্স্যুরেন্সও ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।

আলহাজ টেক্সটাইল মিলস

৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য আলহাজ টেক্সটাইল মিলস ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ২ টাকা ৫৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ আগস্ট।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged