স্কয়ার টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬ ১১:০৭:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর ’২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৯০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৩ পয়সা।

 

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged