স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ১:৫১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : মাত্র দুই কর্মদিবসের মধ্যে শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই তালিকাভুক্ত কোম্পানি থেকে বোনাস হিসেব শেয়ারপ্রতি ২ টাকা ৭০ টাকা নগদ পাবে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা। একই সঙ্গে পাওয়া যাবে ৩ শতাংশ হারে বোনাস শেয়ার। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির হলো প্রগতী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১২ মে কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। রেকর্ড ডেটের কারণে এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আর এর আগে আগামী ১০ ও ১১ মে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।

আর এই স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে কোম্পানিটির শেয়ার ক্রয় করতে হবে। তাহলেই কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড পাওয়া যাবে। আর যারা এ সময়ে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হবে বা বিক্রি করবে তারা ওই বোনাস থেকে বঞ্চিত হবেন।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা ৭০ পয়সা করে পাবে। একই সঙ্গে ১০০টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পাওয়া যাবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, আগের বছর ছিল ৫ টাকা ২৪ পয়সা ।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা।

আগামী ১৮ জুন, দুপুর ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged