সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বেড়েছে তবু কমেছে লেনদেন, বিনিয়োগকারীরা সতর্ক

সময়: সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ২:৪১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ৬ এপ্রিল ২০২৬: ত্রিদেশীয় যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর অর্থনীতির একটি অংশ হওয়ায় শেয়ারবাজারেও অস্থিরতা চলছে। এমন নেতিবাচক পরিবেশের মধ্যেই দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। এ কারণে বিনিয়োগকারীরা সতর্কতার সঙ্গেই লেনদেন করছেন। ফলে সূচক ওঠানামা করলেও টাকার অঙ্কে লেনদেন কমছে, যা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, যেকোনো পরিস্থিতিতেই শেয়ার লেনদেনে সতর্কতা জরুরি। অন্যথায় বিনিয়োগকৃত পুঁজি ঝুঁকিতে পড়তে পারে। তাই নেতিবাচক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে লেনদেন করলে পুঁজি সুরক্ষিত থাকবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৪০.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৯.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৫৪.৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

ডিএসইতে এদিন প্রায় ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫১১ কোটি ৯৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪১ কোটি ২০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৪০ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৬৭.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ২৩৭.০৬ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ১১ বার পড়া হয়েছে ।
Tagged