রবি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করল কে অ্যান্ড কিউ, বাড়বে রাজস্ব

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১১:৫২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড (KAY&QUE) সম্প্রতি একটি নতুন চুক্তি সম্পাদন করেছে, যা কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, রবি আজিয়াটা পিএলসি-র সঙ্গে ‘ডিরেক্ট অপারেটর বিলিং ফর ভাউচার সেলস’ শীর্ষক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় নেটফ্লিক্স ইউএসএ, গুগল পে-সহ বিভিন্ন ডিজিটাল ভাউচার বিক্রি করা হবে।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ তাদের ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনে রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged