কর্পোরেট পরিচালকের ৫০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬ ১১:৫৬:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের (RUNNERAUTO) এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির কর্পোরেট পরিচালক ব্রুমার ফ্রন্টিয়ার পিই II (মরিশাস) লিমিটেড তাদের ধারণকৃত মোট ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ারের মধ্যে থেকে ৫০ লাখ শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে।

প্রাপ্ত তথ্যমতে, এই শেয়ারগুলো বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই বিক্রয় কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged