২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশে ৫৪ কোম্পানির বোর্ড সভা ঘোষণা

সময়: বুধবার, এপ্রিল ২২, ২০২৬ ১০:১৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৫৪টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশের জন্য বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এসব কোম্পানির মধ্যে রয়েছে— ইউনাইটেড ফাইন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঝিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, শাশা ডেনিমস, রেকিট বেনকিজার, সোনারগাঁও টেক্সটাইল, রেনেটা, কাশেম ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, আরএকে সিরামিকস, তিতাস গ্যাস, সিমটেক্স, ফারইস্ট নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, মুন্নু ফেব্রিক্স, এসিআই, এসিআই ফরমুলেশন, পাওয়ারগ্রিড, কনফিডেন্স সিমেন্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, বঙ্গজ, মিথুন নিটিং, বিডি ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, মুন্নু এগ্রো, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, আনোয়ার গালভানাইজিং, এনআরবিসি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, আরগন ডেনিমস, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, সোনালী আঁশ, মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বারাকা পাওয়ার।

এগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বিডি ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং রেকিট বেনকিজার ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, একই বোর্ড সভায় ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, এবি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস ও রেকিট বেনকিজার।

এছাড়া তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ ২০২৬ পর্যন্ত) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে ঝিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, শাশা ডেনিমস, সোনারগাঁও টেক্সটাইল, রেনেটা, কাশেম ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, সিমটেক্স, ফারইস্ট নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো রিফুয়েলিং, মুন্নু ফেব্রিক্স, এসিআই, এসিআই ফরমুলেশন, পাওয়ারগ্রিড, কনফিডেন্স সিমেন্ট, বঙ্গজ, মিথুন নিটিং, মুন্নু এগ্রো, মোজাফ্ফর হোসেন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, আরগন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, সোনালী আঁশ, মাগুরা মাল্টিপ্লেক্স, মনোস্পুল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বারাকা পাওয়ার।

নির্ধারিত তারিখ অনুযায়ী একই সময়ে কোন কোন কোম্পানির সভা অনুষ্ঠিত হবে, তা নিচে তুলে ধরা হলো—

২৭ এপ্রিল (সোমবার)
দুপুর ২:৩০ টা— ঝিলবাংলা সুগার
বিকাল ৩:৩০ টা— মুন্নু ফেব্রিক্স

২৮ এপ্রিল (মঙ্গলবার)
দুপুর ২:১৫ টা— রূপালী ব্যাংক

বিকাল ৩:০০ টা— ডাচ-বাংলা ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, পাওয়ারগ্রিড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আনোয়ার গালভানাইজিং, অলিম্পিক এক্সেসরিজ, আরগন ডেনিমস, মোজাফফর হোসেন স্পিনিং

বিকাল ৩:৩০ টা— ইউনাইটেড ফাইন্যান্স, ইন্ট্রাকো রিফুয়েলিং

বিকাল ৫:০০ টা— তিতাস গ্যাস
সন্ধ্যা ৬:০০ টা— পদ্মা অয়েল

২৯ এপ্রিল (বুধবার)
দুপুর ২:৩০ টা— রেনেটা, এসবিএসি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, সাউথইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিথুন নিটিং

দুপুর ২:৪৫ টা— এসিআই ফরমুলেশন

বিকাল ৩:০০ টা— আইএফআইসি ব্যাংক, মনোস্পুল, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, আরএকে সিরামিকস, ফারইস্ট নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ

বিকাল ৩:৩০ টা— সিমটেক্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, এশিয়াটিক ল্যাবরেটরিজ

বিকাল ৪:০০ টা— মুন্নু এগ্রো, এসিআই, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, মাগুরা মাল্টিপ্লেক্স

বিকাল ৫:৪৫ টা— বারাকা পাওয়ার

৩০ এপ্রিল (বৃহস্পতিবার)
দুপুর ২:৩০ টা— কাশেম ইন্ডাস্ট্রিজ

বিকাল ৩:০০ টা— এক্সপ্রেস ইন্স্যুরেন্স

বিকাল ৩:২০ টা— রেকিট বেনকিজার

বিকাল ৩:৩০ টা— সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী আঁশ

বিকাল ৪:০০ টা— প্রাইম ইন্স্যুরেন্স

বিকাল ৪:৩০ টা— শাশা ডেনিমস

বিকাল ৫:০০ টা— এবি ব্যাংক

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged