নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষণাকারী কোম্পানিগুলো হলো—এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এশিয়া ইন্স্যুরেন্স
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬ পয়সা।
এ সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৯ পয়সা, যেখানে আগের বছরে তা ছিল ১৫ টাকা ১৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৫৫ পয়সা।
আগামী ২৯ জুন এজিএম অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স
কোম্পানিটি একই অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৭ পয়সা।
শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরে ছিল ৭৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৮ পয়সা।
আগামী ২৯ জুন বিকাল ৩টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২ জুন।
কর্ণফুলী ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ১৫ পয়সা।
শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ২ টাকা ৫০ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ৯১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৭৯ পয়সা।
আগামী ৯ জুলাই বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ৭ জুন।
পিপলস ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ৮৪ পয়সা।
শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ৫ টাকা ২৪ পয়সা, যা আগের বছরে ছিল ৩ টাকা ৬৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২০ মে।
হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা।
তবে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৪ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সা।
আগামী ১৮ জুন সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।


