পর্ষদের সিদ্ধান্তে পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরছে এপেক্স স্পিনিং

সময়: রবিবার, জুন ২৮, ২০২৬ ১২:১০:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড আগামী ২৭ জুন, ২০২৬ থেকে কারখানার পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানায়, এর আগে ২৩ জুন, ২০২৬ তারিখে প্রকাশিত এক ঘোষণায় শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে কারখানার উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার বিষয়টি জানানো হয়েছিল।

পরবর্তীতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান হয়েছে। বর্তমানে কারখানায় স্বাভাবিক ও অনুকূল কর্মপরিবেশ ফিরে এসেছে।

এ পরিস্থিতিতে ২৭ জুন, ২০২৬ থেকে কোম্পানির কারখানায় স্বাভাবিক ও পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে এপেক্স স্পিনিং।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged