প্রথম প্রান্তিকে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে

সময়: বুধবার, জুলাই ৮, ২০২৬ ১:৩৫:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি (ICB Islamic Bank PLC) ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের (প্রথম প্রান্তিক) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৩৬ পয়সা, যেখানে ২০২৫ সালের একই সময়ে লোকসান ছিল ১৫ পয়সা।

অন্যদিকে, শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থপ্রবাহ (NOCFPS) ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ছিল ঋণাত্মক ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৭৭ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV per share) দাঁড়িয়েছে ঋণাত্মক ২২ টাকা ৩৬ পয়সা। এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ঋণাত্মক ২০ টাকা ৪৯ পয়সা।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged