দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স

সময়: সোমবার, জুলাই ১৩, ২০২৬ ১২:৩৩:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ টাকা ২৩ পয়সা।

ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৬৬ পয়সা।

এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫ পয়সা। ২০২৫ সালের একই তারিখে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা।

 

 

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged