ডিবিএইচ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বুধবার, জুলাই ২৯, ২০২৬ ৭:১২:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ২ টাকা ৭ পয়সা ।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৬ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৮ টাকা ৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সা।

 

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged