নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসি (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৯ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৯ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১০ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২৩ টাকা ৯ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৬ পয়সা।


