মাইডাস ফাইন্যান্সিংয়ের তিন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত

সময়: রবিবার, আগস্ট ৩০, ২০২৬ ১২:৩৫:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি সম্পত্তি বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

গত ২৭ আগস্ট ২০২৬ বিকেল ৩টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়—মাইডাস সেন্টার (হোল্ডিং নম্বর-৫, রোড নম্বর-১৬, নতুন)—এ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যে সম্পত্তিগুলো বিক্রি হবে:

ঢাকার ধানমন্ডিতে নাহার গ্রিন সামিটে অবস্থিত এই সম্পত্তির ঠিকানা—হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯। এখানে দ্বিতীয় তলায় একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস এবং ৮টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।

চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ, খুলশী এলাকার ৬২ জাকির হোসেন রোডে অবস্থিত এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস এবং ১টি গাড়ি পার্কিং রয়েছে।

বগুড়া সদর উপজেলার রংপুর রোডের বড়গোলা এলাকায় জামিল শপিং সেন্টারের তৃতীয় তলায় একটি বাণিজ্যিক স্পেস এবং ১টি গাড়ি পার্কিং রয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, উল্লিখিত তিনটি সম্পত্তিই বিদ্যমান বাজারমূল্যে বিক্রি করা হবে। তবে সম্পত্তি বিক্রির চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করতে কোম্পানির শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged