সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা পতন কাটিয়ে উত্থানে শেয়ারবাজার, বেড়েছে লেনদেন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:১৪:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের পর আজ (০১ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ পতনের পর মাত্র একদিনের উত্থান তেমন আশার আলো নয়। বিনিয়োগকারীদের মধ্যে প্রকৃত আস্থা ফিরবে তখনই, যখন আগামী দিনগুলোতে টানা উত্থানের মাধ্যমে হারানো পয়েন্ট ফিরে আসবে। তবে আজকের উত্থানের পর আবারও পতন দেখা দিলে আস্থা সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

তাই সূচকের এই ইতিবাচক ধারা যেন থমকে পতনে রূপ না নেয়, সেদিকে কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাঁরা আরও বলেন, বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং কেউ যদি ষড়যন্ত্রের মাধ্যমে বাজারকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবেই শেয়ারবাজারে স্থায়ী স্থিতিশীলতা ফিরে আসবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৭.৩০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০.৪১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৭৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২.০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০০টির দর বেড়েছে, ৫০টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৯৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ১১৯ কোটি ৫৮ লাখ টাকা বেশি (আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার)।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের (১৬ কোটি ৮৩ লাখ টাকা) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩০.৩৫ পয়েন্টে, যেখানে আগের দিন সূচকটি ২১.৬৭ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged