সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঈদের পরও উত্থানে শেয়ারবাজার, বাড়ল সূচক ও লেনদেন

সময়: সোমবার, জুন ১, ২০২৬ ৩:১৬:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে টানা ৫ কর্মদিবস উত্থানের পর সেই ধারাবাহিকতায় আজ (১ জুন) ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসেও লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা কাটিয়ে ধারাবাহিক উত্থানে ফিরেছিল শেয়ারবাজার। ঈদের আগে শেষ ৫ কর্মদিবসের টানা উত্থানে সূচক বেড়েছিল প্রায় ১৩৩ পয়েন্ট। সেই ইতিবাচক ধারায় আজ আবারও লেনদেন শুরু হয়েছে।

তবে এখনো পুরোদমে বিনিয়োগকারীরা লেনদেনে ফিরেননি। অনেকেই ঈদের আনন্দ কাটিয়ে এখনো ঢাকায় ফেরেননি। আবার কোরবানির পর অনেকের হাতে বিনিয়োগের মতো অতিরিক্ত টাকাও নেই। তারপরও বাজার ইতিবাচক ধারা বজায় রেখেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করতে সহায়ক হবে। আশা করা যায়, আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল ও উচ্চতায় পৌঁছাবে।

ঈদের বন্ধের পর সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২.৬৩ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস (ডিএসই শরিয়া সূচক) ৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪.৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭৯টির দর বেড়েছে, ১৫২টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৭৭৮ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ৬১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭০.৭৬ পয়েন্টে। আগের দিন সূচকটি ৭০.৮২ পয়েন্ট বেড়েছিল।

 

 

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged