এপেক্স ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১২:৫৩:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২২ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ১৪০ টাকা ৯৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫১ টাকা ৮৯ পয়সা।

 

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged