হাউওয়েল টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১২:৫৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাউওয়েল টেক্সটাইল ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৬ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল ১ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৯২ পয়সা।

 

 

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged