ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের অষ্টম অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

সময়: সোমবার, জুলাই ২৭, ২০২৬ ১১:১৫:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি-এর ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ড (ডিবিএলপিবন্ড)-এর অষ্টম অর্ধবার্ষিক (পাবলিক অংশ) কুপন পরিশোধের হার ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ডের অষ্টম অর্ধবার্ষিক কুপন (পাবলিক অংশ) পরিশোধের নির্ধারিত তারিখ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।

বন্ডটির ট্রাস্ট ডিডের তফসিল-১-এর ধারা-৬ অনুযায়ী, বন্ডের ট্রাস্টি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড-এর পরিচালিত সভায় এ কুপন হার নির্ধারণ করা হয়। গত ২৬ জুলাই ২০২৬ বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ওই সভায় ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০.০০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করা হয়েছে।

 

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged