তিন ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

সময়: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৫:২৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন পেয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, এমটিবি ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর সম্মতি পেয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার তথ্য প্রকাশ করেছিল। ব্যাংকটি জানিয়েছে, স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করা হবে, যা পরে জানানো হবে।

অন্যদিকে, সাউথইস্ট ব্যাংক ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি এ সম্মতি দিয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, স্টক ডিভিডেন্ডের যোগ্যতা নির্ধারণে নতুন রেকর্ড ডেট আগামী ৪ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ট্রাস্ট ব্যাংক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। ২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে বিএসইসি এ অনুমোদন দেয়। কোম্পানিটির ঘোষিত স্টক ডিভিডেন্ডের রেকর্ড ডেট আগামী ১১ জুন ২০২৬ নির্ধারিত রয়েছে।

Share
নিউজটি ১ বার পড়া হয়েছে ।
Tagged