২ কোম্পানির

দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

সময়: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ৪:২৩:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রাসায়নিক খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের (জিএইচসিএল) ক্রেডিট রেটিং প্রকাশ করেছে এআরজিআরএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। এতে কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক ইঙ্গিত মিলেছে।

রেটিং সংস্থাটি জিএইচসিএলকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং প্রদান করেছে। এছাড়া কোম্পানির আউটলুক নির্ধারণ করা হয়েছে ‘নেগেটিভ’। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়েছে।

অপরদিকে, খাদ্য খাতের কোম্পানি আমান কটনকে দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং দিয়েছে সংস্থাটি। কোম্পানিটির আউটলুক ‘স্থিতিশীল’ রাখা হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত প্রতিবেদন, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বিবেচনায় নিয়ে এই রেটিং ঘোষণা করা হয়েছে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged