ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬ ১১:২৪:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০টাকা ৯৮ পয়সা।

 

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged