প্রিমিয়ার সিমেন্টের ক্রেডিট রেটিং ‘AA’, স্থিতিশীল আউটলুক বজায়

সময়: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ১০:২৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড (PREMIERCEM)-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘AA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং প্রদান করেছে।

রেটিং সংস্থাটি জানিয়েছে, কোম্পানির ৩০ জুন ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, কোম্পানির রেটিংয়ের আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে, যা ভবিষ্যতে এর আর্থিক অবস্থান স্থিতিশীল থাকার ইঙ্গিত দেয়।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged