নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। সভাগুলোতে কোম্পানিগুলোর ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পাশাপাশি শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো— ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি), প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওয়ান ব্যাংক পিএলসি এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর বোর্ড সভার সময়সূচি নিম্নরূপ—
১৩ মে
ইস্টার্ন ব্যাংক: দুপুর ২টা ৩০ মিনিট
রূপালী ইন্স্যুরেন্স: বিকাল ৩টা
প্রাইম ইন্স্যুরেন্স: বিকাল ৩টা ৩০ মিনিট
ইউনাইটেড ফাইন্যান্স: বিকাল ৪টা
বিএটিবিসি: বিকাল ৫টা
- ১৪ মে
ওয়ান ব্যাংক: বিকাল ৩টা
রিপাবলিক ইন্স্যুরেন্স: বিকাল ৩টা
প্রগতী ইন্স্যুরেন্স: বিকাল ৩টা


