সপ্তাহজুড়ে পাঁচ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, জুন ২৭, ২০২৬ ৫:৩১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস : ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪৭ দশমিক ৫০ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১৩ টাকা ৭ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৮ টাকা ৭৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪ পয়সা।

কোম্পানিটি এখনো বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করেনি। হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এজিএমের তারিখ চূড়ান্ত করা হবে। তবে ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১৯ টাকা ৭০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

ইসলামী ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১ টাকা ৬০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) : ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড (নো ডিভিডেন্ড) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৬ টাকা ৬৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩ পয়সা। আগের অর্থবছরে যা ছিল মাইনাস ১ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২৬ টাকা ১১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged