সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল বিল্ডিং

সময়: শনিবার, মে ৯, ২০২৬ ৫:০৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মে, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির মোট ৩১ কোটি ২৮ লাখ টাকার গড় লেনদেনে সপ্তাহজুড়ে মোট ১৫৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটির শেয়ারশেষ দাম ছিল ৭০ টাকা।

দ্বিতীয় অবস্থানে ছিল এনসিসি ব্যাংক পিএলসি (NCCBANK)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ২৫ কোটি ৭৫ লাখ টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ১২৮ কোটি ৭৫ লাখ টাকায়, যা মোট লেনদেনের ৩ দশমিক ১০ শতাংশ। শেয়ারটির সর্বশেষ দর ১৬ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ১১৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ২২ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকার, যা মোট লেনদেনের ২ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ছিল ৭৯ টাকা ৩০ পয়সা।

মন্নো সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) ছিল তালিকার চতুর্থ অবস্থানে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ছিল ২০ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪৯ শতাংশ। শেষ দিনে শেয়ারের দর ছিল ১০৭ টাকা ২০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির গড় লেনদেন ২০ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার বিপরীতে মোট লেনদেন হয়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকার, যা বাজারের ২ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটির শেষ দর ১০৩ টাকা ৩০ পয়সা।

সিটি ব্যাংক পিএলসি (CITYBANK) অবস্থান করেছে ষষ্ঠ স্থানে। কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৮৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকায়, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২৭ টাকা।

সপ্তম স্থানে রয়েছে মির আখতার হোসেন লিমিটেড (MIRAKHTER)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ১৬ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার, মোট লেনদেন হয়েছে ৮০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার, যা ১ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারশেষ দাম ছিল ৩৯ টাকা ৩০ পয়সা।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BXPHARMA) অষ্টম স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১৫ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৭৬ কোটি ৩৬ লাখ টাকায়, যা ১ দশমিক ৮৪ শতাংশ। শেয়ারটির শেষ দর ছিল ১২২ টাকা ৬০ পয়সা।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) নবম স্থানে ছিল। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার, গড় লেনদেন ১৫ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার, যা ১ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির শেষ দর ৬৭৭ টাকা।

তালিকার দশম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড (RELIANCINS)। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৪ কোটি ৪ লাখ টাকার, মোট লেনদেন দাঁড়িয়েছে ৭০ কোটি ২ লাখ টাকায়, যা মোট লেনদেনের ১ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারের দর ৮৯ টাকা।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged