স্ত্রীর নামে শেয়ার হস্তান্তর করলেন স্পন্সর পরিচালক

সময়: রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ ১১:৫২:৫১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের স্পন্সর পরিচালক কাজী নাফিস আহমেদ তার মালিকানাধীন শেয়ার হস্তান্তরের কাজ চূড়ান্ত করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি মোট ২ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী শামসায় আরা জাবিনের নামে উপহার হিসেবে লিখে দিয়েছেন। বর্তমানে শামসায় আরা জাবিন কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৯ এপ্রিল ২০২৬ তারিখের ঘোষণা অনুযায়ী এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, লেনদেনটি শেয়ারবাজারের নিয়মিত ট্রেডিং পদ্ধতির বাইরে সম্পাদিত হয়েছে।

Share
নিউজটি ২০ বার পড়া হয়েছে ।
Tagged