ব্লক মার্কেট

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১৪০ কোটি টাকার বেশি লেনদেন

সময়: শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ ৭:৫৭:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৪০ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ১০টি কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (ALARABANK)-এর শেয়ারে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা, এ সময় শেয়ারটির বাজারদর ছিল ১৫ টাকা ৭০ পয়সা।

দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন (ORIONINFU)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৩৩৯ টাকা।

জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN) অবস্থান করেছে তৃতীয় স্থানে। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৩৬ লাখ টাকার, শেয়ারদর ছিল ৫৫৮ টাকা ৫০ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS) ছিল চতুর্থ স্থানে। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ১৩ কোটি ১৪ লাখ টাকার, শেয়ারটির বাজারদর ছিল ৯৯ টাকা ২০ পয়সা।

পঞ্চম স্থানে ছিল ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৬ লাখ টাকার, শেয়ারটির শেষ দাম ছিল ৪৮২ টাকা ৩০ পয়সা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির বাজারদর ছিল ৬১ টাকা ৮০ পয়সা।

সপ্তম স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (SAPORTL)। কোম্পানিটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার, শেয়ারটির দাম ছিল ৫০ টাকা ৫০ পয়সা।

অষ্টম স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (CLICL)। কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার, শেয়ারটির শেষ দর ছিল ৬৩ টাকা ৪০ পয়সা।

লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO) নবম স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ২ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারটির দাম ছিল ৬৭ টাকা ৭০ পয়সা।

তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL)। প্রতিষ্ঠানটির ব্লক মার্কেট লেনদেন হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারটির শেষ দর ছিল ৫৪ টাকা ৩০ পয়সা।

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged