সম্পদ রক্ষায় অ্যারামিটের নিয়ন্ত্রণে আদালত নিযুক্ত রিসিভার

সময়: মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১:১৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেডে রিসিভার নিয়োগ করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানির দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানের সম্পদ ও সম্পত্তির যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত রিসিভার ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং নির্ধারিত শর্ত ও নির্দেশনা অনুসারে তার কার্যক্রম পরিচালনা করছেন।

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged