আনলিমা ইয়ার্নের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সময়: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ১:০৭:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে যাা ছিল মাইনাস ৯৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged