আকিজসহ ক্রেতাদের সঙ্গে SPA স্বাক্ষর ডমিনেজের

সময়: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ১২:৪০:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE) শেয়ার হস্তান্তর সংক্রান্ত শেয়ার পারচেজ এগ্রিমেন্ট (SPA) সম্পাদনের তথ্য জানিয়েছে।

কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এর আগে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রচারিত শেয়ার বিক্রির প্রস্তাবনার ধারাবাহিকতায় একই দিনে কোম্পানির বিদ্যমান পরিচালকদের সঙ্গে প্রস্তাবিত ক্রেতা— আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসেনের মধ্যে আনুষ্ঠানিকভাবে SPA স্বাক্ষর করা হয়েছে।

তবে এই শেয়ার হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে হবে।

এদিকে, চুক্তির কপি জমা দেওয়ার জন্য ডিএসই কোম্পানিটিকে অনুরোধ করলেও এখনো পর্যন্ত এক্সচেঞ্জের কাছে ওই চুক্তির অনুলিপি পৌঁছায়নি বলে জানা গেছে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged