নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (HEIDELBCEM) এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (PARAMOUNT)-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।
ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (CRAB) হাইডেলবার্গ সিমেন্টের সার্ভেইলেন্স এন্টিটি রেটিং ‘AA2’ নির্ধারণ করেছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয়েছে এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং প্রদান করা হয়েছে। পাশাপাশি কোম্পানিটির আউটলুক ‘স্টেবল’ বা স্থিতিশীল রাখা হয়েছে।
এই রেটিং নির্ধারণে ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (ACRSL) প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্লেইম পেইং অ্যাবিলিটি (CPA) রেটিং দীর্ঘমেয়াদে ‘AAA’ নির্ধারণ করেছে। স্বল্পমেয়াদে কোম্পানিটির রেটিং দেওয়া হয়েছে ‘ST-1’। কোম্পানিটির আউটলুকও ‘স্টেবল’ রাখা হয়েছে।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (Q1FY26) অনিরীক্ষিত আর্থিক তথ্যসহ অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নিয়ে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।


