নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স পিএলসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জনতা ইন্স্যুরেন্স
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনতা ইন্স্যুরেন্স।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ টাকা ২৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৯২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন।
সোনার বাংলা ইন্স্যুরেন্স
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সোনার বাংলা ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ জুন।


