সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর

সময়: বুধবার, মে ২০, ২০২৬ ১২:০৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬৫ টাকা ৪৯ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৬৩ টাকা ২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬০ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৩ টাকা ৩ পয়সা।

আগামী ২৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged