নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪৩ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৪৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ টাকা ৩৯ পয়সা।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৩৩ পয়সা।


