স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি

স্পট মার্কেটে তিন কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, জুন ১, ২০২৬ ৯:০৭:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন আর মাত্র দুই কার্যদিবস পর সাময়িকভাবে স্থগিত হতে যাচ্ছে। রেকর্ড ডেট উপলক্ষে আগামী ৪ জুন এসব কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

প্রতিষ্ঠান তিনটি হলো ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি।

৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ডিবিএইচ ফাইন্যান্স ১৫ শতাংশ নগদ (ক্যাশ) ডিভিডেন্ড, রূপালী ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং সাউথইস্ট ব্যাংক ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ডের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে তিন কোম্পানির রেকর্ড ডেট আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

রেকর্ড ডেটের আগে আগামী ২ ও ৩ জুন মোট দুই কার্যদিবস কোম্পানি তিনটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য বিনিয়োগকারীদের রেকর্ড ডেট পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। রেকর্ড ডেটের আগেই শেয়ার বিক্রি করে দিলে তারা ঘোষিত ডিভিডেন্ডের সুবিধা পাবেন না।

উল্লেখ্য, আগামী ৪ জুন ডিবিএইচ ফাইন্যান্স ও রূপালী ইন্স্যুরেন্সের ঘোষিত ডিভিডেন্ড এবং সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড অনুমোদনের রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে।

Share
নিউজটি ৬ বার পড়া হয়েছে ।
Tagged