পিপলস লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ ১:৪৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ২৬ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৮ টাকা ৪ পয়সা।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged