বে-লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

সময়: বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ ১:৪৯:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং ইনভেস্টমেন্টের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৯৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৫ পয়সা।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged